অনেক বাড়িওয়ালা এখনো ভাড়ার হিসাব রাখেন খাতায় বা কম্পিউটারের একটি ফাইলে। খাতা হারালে বা কম্পিউটার নষ্ট হলে বছরের পর বছরের হিসাব মুহূর্তে হারিয়ে যায়, আর বাড়ির বাইরে থাকলে কিছুই দেখা যায় না। বাড়িওয়ালা ERP-এর ক্লাউড বেজড সিস্টেম ও মোবাইল এপ এই সমস্যার সহজ সমাধান দেয়।

কীভাবে কাজ করে

আপনার সব তথ্য নিরাপদ ক্লাউড সার্ভারে থাকে, তাই আলাদা সফটওয়্যার ইনস্টল বা সার্ভার কেনার দরকার নেই। ব্রাউজারে লগইন করলেই ওয়েব অ্যাপ খুলে যায়, আর Android ও iOS মোবাইল এপ থেকেও একই অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

  • ওয়েব, Android ও iOS — সব জায়গায় একই ডেটা
  • একটি ডিভাইসে আপডেট করলে অন্যটিতেও দেখা যায়
  • ভাড়াটিয়াদের জন্য আলাদা এপ, যেখানে তারা নিজের বিল ও পেমেন্ট দেখতে পারেন
  • অফিস, বাসা বা বিদেশ — ইন্টারনেট থাকলেই হিসাব হাতের কাছে

কাদের জন্য উপযোগী

যারা চাকরি বা ব্যবসার কারণে বাড়িতে সবসময় থাকতে পারেন না, প্রবাসে থাকেন, কিংবা ম্যানেজার দিয়ে বাড়ি চালান — তাদের জন্য ক্লাউড বেজড সিস্টেম ও মোবাইল এপ বিশেষভাবে কাজে আসে। দূর থেকেই দেখা যায় কে ভাড়া দিয়েছে আর কার বাকি আছে।

খাতার ঝামেলা ছেড়ে আজই বাড়িওয়ালা ERP ব্যবহার করে দেখুন — ফ্রি ডেমো নিয়ে নিজেই যাচাই করুন।